Don't Miss
Home / জাতীয় / ফ্যামিলি কার্ড বিষয়ক উচ্চ পর্যায়ের সভা: পহেলা বৈশাখে বিতরণ শুরু

ফ্যামিলি কার্ড বিষয়ক উচ্চ পর্যায়ের সভা: পহেলা বৈশাখে বিতরণ শুরু

সংসদ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিতরণের কর্মপরিকল্পনা নির্ধারণে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এই বৈঠক আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর এই বৈঠকে ঘোষণা করা হয়, আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৈঠকে বলা হয়, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার একটি টেকসই কাঠামো তৈরি করা হবে।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...