ফ্লোরিডায় ভিডিও গেম টুর্নামেন্টে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
Posted by: News Desk
August 27, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ভিডিও গেম টুর্নামেন্টে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আরও অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে ওই হামলাকারীও নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সময় গতকাল রবিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলের একটি বিনোদন কমপ্লেক্সের ভিডিও গেম ক্যাফেতে গুলির ওই ঘটনা ঘটে। খবর সিএনএনের।
জ্যাকসনভিলের শেরিফ মাইল উইলিয়ামস গুলিবর্ষণকারীর নাম ডেভিড কাট্স এবং সে প্রতিযোগিতায় অংশ নিতে বাল্টিমোর থেকে জ্যাকসনভিলে এসেছিল বলে জানিয়েছেন।
গুলিবর্ষণের পর কাট্স আত্মহত্যা করেছেন এবং তার মৃতদেহ তার গুলিতে নিহত দুজনের পাশেই পড়ে ছিল বলে জানিয়েছেন উইলিয়াম।
এ ঘটনায় গুলিতে ১১ জন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে থেকে পালাতে গিয়ে আরও অন্তত দুজন আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় শেরিফ দপ্তর।
রোববারের রৌদ্রকরোজ্জ্বল বিকেলে কয়েকটি গুলির শব্দ হওয়ার পর জ্যাকসনভিলের কেন্দ্রস্থলে অবস্থিত জ্যাকসনভিল ল্যান্ডিং বিনোদন কেন্দ্রে বহু অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি এসে হাজির হয়।
বিনোদন কেন্দ্রটির শিকাগো পিজা রেস্তোরাঁর ভিতরে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
অনলাইনে ফুটবল ভিডিও গেম প্রতিযোগিতাটির লাইভস্ট্রিমিং চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ওই স্ট্রিমিংয়ের ভিডিও থেকে এমনটি বোঝা গেছে। ওই ভিডিওতে গুলির শব্দে খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখাতে এবং স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার আগে চিৎকারের শব্দও শোনা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলিবর্ষণকারী কাট্স টুর্নামেন্টে প্রতিযোগিতা করছিল এবং সে হেরে যাওয়ার পর অন্যান্য খেলোয়াড়দের লক্ষ্য করে গুলিবর্ষণ করে নিজেও আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে এফবিআই তাদের সহযোগিতা করছে বলে জানিয়েছে জ্যাকসনভিলের শেরিফ দপ্তর।
পুলিশ জানায়, জ্যাকসনভিলের একটি রেস্টুরেন্টে গতকাল রবিবার বিকালে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ভিডিওগেমস টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল। এ সময় বেল্টিমোর এলাকার ডেভিড কাটজ (২৪) নামে এক বন্দুকধারী যুবক সেখানে ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হন। যাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করে।
তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
গুলিতে নিহত ৪ ফ্লোরিডায় গেম টুর্নামেন্টে ভিডিও বন্দুকধারীর 2018-08-27