Don't Miss
Home / আইন আদালত / বক্তব্য ‘মিস কোট’ না করার আহবান প্রধান বিচারপতির

বক্তব্য ‘মিস কোট’ না করার আহবান প্রধান বিচারপতির

এমএনএ রিপোর্ট : প্ররধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য ‘মিস কোট’ (ভুলভাবে উপস্থাপন) না করার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আইনজীবীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে আমার একটা আবেদন। একটু মিস কোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়।

আদালতে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীর মধ্যে প্রশ্নের সময় বিচারপতিদের মিস কোট না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

তিনি আরও বলেন, প্রেস কনফারেন্স করে আমার কোনো কিছু বলা সম্ভব নয়। বিচারক হিসেবে কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কী কারণে কোন উদ্দেশ্যে না বুঝে এটা (উদ্ধৃত) করাটা অনেক সময় ভুলভ্রান্তি হতে (সৃষ্টি করতে) পারে। এটা একটু খেয়াল করবেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...