Don't Miss
Home / আজকের সংবাদ / মেয়র আনিসুলকে জাগিয়ে তোলার চেষ্টা চলছে

মেয়র আনিসুলকে জাগিয়ে তোলার চেষ্টা চলছে

এমএনএ রিপোর্ট : লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা খুবই ধীরগতিতে উন্নতি হচ্ছে। তবে দৃশ্যমান কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়ে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন চিকিৎসকরা।

ঢাকা থেকে সার্বক্ষণিক আনিসুল হকের খোঁজখবর রাখার দায়িত্ব পালনকারী মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘এই অসুখের উন্নতি খুবই ধীরে ধীরে হয়। চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা অল্প অল্প করে কমিয়ে দিচ্ছেন। এভাবে কমিয়ে এক সময় তাকে জাগিয়ে তোলা হবে। এটাও এক ধরনের উন্নতি।’

এ ছাড়া তার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য নেই বলে জানান ডা. তুষার।

উল্লেখ্য, মস্তিষ্কে রক্ত প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে গত ১৪ দিন ধরে চিকিৎসাধীন মেয়র আনিসুল হক। সেখানে তার স্ত্রী রুবানা হক অবস্থান করছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...