Don't Miss
Home / আজকের সংবাদ / বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জেএমবি’ নিহত

বগুড়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জেএমবি’ নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সন্দেহভাজন দুই সদস‌্য নিহত হয়েছেন।

পুলিশ বলছে, নিহতদের মধ‌্যে একজন জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার কমান্ডার। অন্যজনের বাসায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার পরিকল্পনার হয়েছিল।

আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া মোড়ে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এনামুল হকের ছেলে খালিদ হাসান ওরফে বদর মামা (৩০) এবং রাজশাহীর রিপন (২৫)।

Crossfireএদের মধ‌্যে খালিদ হাসানকে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান বলা হচ্ছে। তিনি দিনাজপুরে ইতালির নাগরিক পিয়েরো পারোলারি হত্যাচেষ্টা এবং কান্তজিউ মন্দিরে হামলা মামলার ঘটনায় জড়িত ছিলেন বলে গাজিউর রহমানের ভাষ‌্য।

গাজিউর বলেন, আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে নয়লাপাড়া মোড়ে সন্দেহভাজন লোকজনের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুজন আহত হয়।

তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে সহকারী পুলিশ সুপার জানান।

তিনি বলেন, অভিযানের সময় দুই পুলিশ সদস‌্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও গ্রেনেড তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগ : বগুড়া, জেএমবি, কথিত বন্দুকযুদ্ধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, উত্তরাঞ্চল, কমান্ডার
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...