Don't Miss
Home / জাতীয় / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জন আটকঃ স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জন আটকঃ স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে।’

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আটককৃতরা ইবনে মাসউদ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছেন। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম নাহিদ। বয়স এদের বেশি না। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুই ছাত্রকে আটক করা হয়েছে। তাদের নাম আলামিন ও ইউসুফ।’

তিনি বলেন বলেন, ‘তাদের যে বক্তব্য…ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরাও বিভিন্ন সময়ে দেখেছি। একজনের নাম বার বার চলে আসছে। তারই বক্তৃতা কিংবা তারই নির্দেশে এই ঘটনাগুলো ঘটছে। আমরা অনুসন্ধানের পর তার সম্পর্কে বিস্তারিত জানাব। এখন পর্যন্ত তদন্ত চলছে, তাই আমি তার নামটি বলছি না।’

আসাদুজ্জামান খান বলেন, ‘এই যে উস্কানি দিচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের মিথ্যা তথ্য দিয়ে বের করে নিয়ে আসছে। এটা নিশ্চয়ই কারো কাম্য নয়। আমরা অবশ্যই এটা দেখব।’

গত শুক্রবার (০৪ ডিসেম্বর) রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...