Don't Miss
Home / আন্তর্জাতিক / সারা বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ৬ কোটি ৬৮ লক্ষ
করোনা

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ৬ কোটি ৬৮ লক্ষ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ কোটি ৬৮ লক্ষ। বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা ৫৪ মিনিটের দিকে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৬৮ লক্ষ ৫৫ হাজার ৭৯৬ জন। এর মধ্যে মারা গেছে ১৫ লাখ ৩৪ হাজার ৫৫৩ জন। তবে করোনা থেকে সুস্থতার হারও কম নয়। ইতোমধ্যেই আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে উঠেছে। করোনা থেকে সুস্থতার সংখ্যা ৪ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২৭৫ জন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৬০৩ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৪৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৮২৫ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৪৪ হাজার ৫২৯ জন এবং মারা গেছে এক লাখ ৪০ হাজার ২১৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৫ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৭৬ হাজার ৬৪১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ৩১ হাজার ৭৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৮৪ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৮১ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫৪ হাজার ৯৮১ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২১৮টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...