এমএনএ রিপোর্ট : বরিশাল বিভাগের অভ্যন্তরীণ ছয় জেলার ৩৫ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে এ সব রুটের যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।
গত মঙ্গলবার টেম্পো শ্রমিকদের হামলায় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ পাঁচজন আহত হলে পুলিশের মামলা না নেওয়া ও হামলাকারীদের গ্রেফতার না করার প্রতিবাদে এবং আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে তিন চাকার যানবহন ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা করা হয়েছে।
বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপনের দাবি, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতিসহ পাঁচজনের উপর হামলার ঘটনায় তারা বন্দর থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ।
তিনি আরো জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ ব্রিজ এলাকায় বাসে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ খবর শুনে বরিশাল-টুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতিসহ পাঁচজন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে চাঁদাবাজরা তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় তারা আহত হয়। মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানালে মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিভাগের চার জেলার ৩৫ রুটে ধর্মঘট আহবান করেছে।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার বিকেলে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং বাগেরহাট জেলার বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সভায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়েছে।
তবে ধর্মঘট সত্ত্বেও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

