বিশেষ প্রতিবেদন
২০২৬ সালে বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণে কিছুটা স্বস্তির খবর রয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে এখনো ভিসা ছাড়াই কিংবা সহজ প্রক্রিয়ায় ভ্রমণের সুযোগ মিলছে।
ভিসা ছাড়াই ভ্রমণযোগ্য দেশ
বাংলাদেশি নাগরিকরা কোনো ধরনের ভিসা ফি বা পূর্ব অনুমতি ছাড়াই ভ্রমণ করতে পারেন এমন দেশের তালিকায় রয়েছে—
বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ভানুয়াতু। এসব ক্ষেত্রে বৈধ পাসপোর্টই ভ্রমণের জন্য যথেষ্ট।
অন-অ্যারাইভাল ভিসা সুবিধা
এছাড়া কিছু দেশে পৌঁছানোর পরই (ভিসা অন অ্যারাইভাল) সহজে ভিসা গ্রহণ করা যায়। এই তালিকায় রয়েছে—
বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু এবং সামোয়া।
ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ)
কিছু দেশে ভ্রমণের আগে অনলাইনে অনুমতি নিতে হয়, যা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নামে পরিচিত। বর্তমানে কেনিয়া ও শ্রীলঙ্কায় ভ্রমণের ক্ষেত্রে এই অনুমতি প্রয়োজন।
সব মিলিয়ে, ২০২৬ সালে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিভিন্ন দেশে ভ্রমণ আরও সহজতর হয়েছে, যদিও ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশ নীতিমালা যাচাই করা জরুরি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

