Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাসী হতে বললেন নোরা ফাতেহি
আত্মবিশ্বাসী

বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাসী হতে বললেন নোরা ফাতেহি

এমএনএ বিনোদন ডেস্কঃ নোরা ফাতেহি বলেন, ‘আমি নারীদের উদ্দেশে একটি কথা বলবো আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো; নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো। শিক্ষাপ্রতিষ্ঠানে যাও।’

উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ এসব কথা বলেন নোরা ফাতেহি। বাংলাদেশের নারী ক্ষমতায়নে আপনার পরামর্শ কী? এমন প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন।

অনুষ্ঠানে একদল নৃত্যশিল্পী নেচে-গেয়ে অভ্যর্থনা জানান তাঁকে। এ সময় নোরা ফাতেহি নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নোরা। নোরা ফাতেহি মঞ্চে কোনো পারফরম্যান্সে অংশ নেননি এবং মনোনীত নারীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। একটি ডকুমেন্টারির শুটেও অংশ নেন তিনি।

ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকছেন। নির্ধারিত আয়োজন শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে নোরা ফাতেহির।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...