Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশে করোনা সংক্রমণের বর্ষপূর্তি আজ। শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন সিদ্ধান্তে করোনার ক্ষতি মোকাবেলা সম্ভব হয়েছে।

বাংলাদেশে করোনা সংক্রমণের বর্ষপূর্তি আজ। শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন সিদ্ধান্তে করোনার ক্ষতি মোকাবেলা সম্ভব হয়েছে।

এমএনএ সংবাদ ডেস্ক : বাংলাদেশে করোনা সংক্রমণের বর্ষপূর্তি আজ। শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন সিদ্ধান্তে করোনার ক্ষতি মোকাবেলা সম্ভব হয়েছে।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। দেশে করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যবিধি না মেনে পর্যটনকেন্দ্রগুলো খোলা থাকায় এবং মানুষের ভিড় বাড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। করোনায় গত এক বছরে আমরা বিশিষ্ট ব্যক্তি, মন্ত্রিসভার সাবেক সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, প্রথিতযশা শিক্ষক, চিকিৎসক, সশস্ত্র বাহিনীর সদস্য, র্যাব-পুলিশ সদস্য, প্রকৌশলী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নার্সসহ বিভিন্ন পেশাজীবীকে হারিয়েছি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, দেশে করোনার সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে গত তিন সপ্তাহ ধরে সংক্রমণ আবার কিছুটা ঊর্ধ্বমুখী। গত মাসের শেষ দিন, অর্থাত্ ২৮ ফেব্রুয়ারি দেশে দৈনিক করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৭ শতাংশ। কিন্তু মার্চের শুরু থেকে আবারও দৈনিক শনাক্তের হার ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ।
এদিকে এক বছরের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে গেল। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৬০৬ রোগী শনাক্ত হয়েছে দেশে; তাতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনে। আর গত এক দিনে এ ভাইরাসে আরো ১১ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছছে ৮ হাজার ৪৬২ জনে।

প্রধানমন্ত্রী শেখ হসিনার কার্যকরী পদক্ষেপের কারণে করোনা মোকাবিলায় বাংলাদেশ অনেকটা সফল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং ভাইরাসটির প্রকোপ থেকে মানুষকে মুক্ত করতে দীর্ঘ এক বছর ধরে লড়াই করছে পৃথিবীর বিভিন্ন দেশ। করোনা ভাইরাস মহামারি সাফল্যের সঙ্গে মোকাবিলার স্বীকৃতি হিসেবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশের প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় দিনরাত কাজ করেছেন। জনগনকে করোনা মোকাবেলায় পাশে থাকার কথা জানিয়েছেন। প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ রেখে করণীয় সব পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের কাছ থেকে সবসময়ে পরামর্শ নিয়েছেন করোনা মোকাবেলায়। ফলে এই একবছরে বাংলাদেশ অত্যন্ত ঘণ বসতিপূর্ণ দেশ হবার সত্ত্বেও করোনার ক্ষতি লাগাম টেনে ধরা সম্ভব হয়েছে। আর এই সব অসম্ভবকে সম্ভব করার একমাত্র কারিগর শেখ হাসিনা।

 

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...