Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশে পেপ্যাল চালু হচ্ছে ডিসেম্বরে
পেপ্যাল

বাংলাদেশে পেপ্যাল চালু হচ্ছে ডিসেম্বরে

এমএনএ অর্থনীতি ডেস্ক : আগামী ডিসেম্বরে বাংলাদেশে অনলাইন পেমেন্ট প্রসেসর পেপ্যাল চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার সকাল ১০টায় গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শাহ আলম সরোয়ার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঞা প্রমুখ।উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে পেমেন্ট পাঠানো বা গ্রহণ করার পদ্ধতিই মূলত পেপ্যাল। ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক বাজারের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার বিপরীতে পেপ্যালের মাধ্যমে তাদের নির্ধারিত বেতন বা অর্থ নিয়ে থাকেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...