Don't Miss
Home / শিল্প ও বাণিজ্য / বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় ভার্চুয়াল সম্মেলন
বাংলাদেশ কৃষি ব্যাংকের

বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় ভার্চুয়াল সম্মেলন

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল মহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপকদের নিয়ে এক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া।

তিনি ২০২০-২১ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনসহ কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা করেন।

এছাড়া এসিডি ০১, ০২ ও সিএসএমই সহ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ঋণ বিতরণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আজিজুল বারী। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন। বর্তমানে সারাদেশে ১০৩৮টি শাখার মধ্যে প্রায় ৪২১টি অন-লাইন এবং ৪৬১টি অটোমেটেড শাখার মাধ্যমে এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহ শহরে ৬টি এটিএম বুথের মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করছে ব্যাংকটি।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...