Don't Miss
Home / আন্তর্জাতিক / সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে
করোনা

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৮৯ লাখ।

বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৫শ জন। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৪০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ লাখ ৯৩ হাজার ৬৭১ জন। তবে করোনা থেকে সুস্থতার হারও কম নয়। ইতোমধ্যেই আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে উঠেছে। করোনা থেকে সুস্থতার সংখ্যা ৪ কোটি ৭ লাখ ৬৬ হাজার ৯০৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দুই লাখ ৬২ হাজার ৬৯৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৬৬১ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯১ লাখ ৪০ হাজার ৩১২ জন এবং মারা গেছে ১ লাখ ৩৩ হাজার ৭৭৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ৭১ হাজার ৪০১ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৯৭ জনের।

আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৪০ হাজার ২০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৭৩২ জন।

আক্রান্তে পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৩২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ১৭৯ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ২১৮টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...