Don't Miss
Home / জাতীয় / সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে একুশে পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে একুশে পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর একটি একুশে পদক তুলে দেন।

বৃহস্পতিবার  সকাল পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হন। পরিবহন পুল ভবনের সামনে দিয়ে হেঁটে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে ফিরে মন্ত্রিপরিষদ বিভাগে যান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে জাইমা রহমান।

এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তিনি সরাসরি পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রীয় আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। একুশে পদক দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...