Don't Miss
Home / আজকের সংবাদ / বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাৎসরিক প্রতিবেদন প্রকাশ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাৎসরিক প্রতিবেদন প্রকাশ

এমএনএ রিপোর্ট : ২০১৭ সালে দেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক গবেষণা ও বাৎসরিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত মানবাধিকার লংঘনজনিত ঘটনার উপর ভিত্তি করে ২০১৭ সালে গবেষনা সেলের পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, ২০১৭ সালে দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা ও অন্যান্য সহিংসতায় ঘটনায় মোট ২৪৬১৬ জন আহত ও ৬৬০২ জন নিহত হয়েছে ।
শিশু হত্যা ও নারী নির্যাতন ছিল পুরো বছর জুড়েই। তুলনামূলক ভাবে বেড়েছে ধর্ষণ ও শিশু হত্যা। পারিবারিক কোন্দলে আাহত ও নিহতের সংখ্যাও এই বছর তুলনামূলক বেশী। নারী নির্যাতন, আত্মহত্যা পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো গত বছর বৃদ্ধি পেয়েছে। মানুষের পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় বাড়ছে যা দেশের উন্নয়নের প্রধান অন্তরায়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ৭৯ ধরনের অধিকার লংঘনের ঘটনার তথ্য সংরক্ষণ করে। তার মধ্যে উল্লেখযোগ্য ৪৫ ঘটনার ২০১৬ ও ২০১৭ সালের তুলনামূলক চিত্র উপরে উল্লেখ করা হয়েছে। গত বছরের তুলনায় নারী ও শিশু ধর্র্ষন, আত্মহত্যা, সামাজিক ও পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন ও হত্যার যা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয় ।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সময়সীমা ২৫ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত দেশের নারী সমাজের কাছে অবমাননাকর এবং তথ্য প্রযুক্তি ও নিরাপত্তা আইন এর বিতর্কিত ৫৭ ধারা পরিবর্তে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া সম্প্রতি মন্ত্রীসভায় অনুমোদন দেওয়ায় এর ৩২ ধারা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে দেশের শীর্ষস্থানীর্য় উন্নয়ন সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট সিগমা হুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব এ্যাডভোকেট জাহানারা বেগম, জাতীয় কমিটির সদস্য সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারিক হায়দার ও নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...