Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা শুরু

এমএনএ জাতীয় ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে তাঁর প্রথমবারের মতো ছয় দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার এখানে প্রেসিডেন্টের কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছেন।আলোচনার পর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময়, যুব ও ক্রীড়া বিষয়ে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।চুক্তি দুটি হচ্ছে হলো- দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময়। আর দুটি সমঝোতা স্মারক হচ্ছে- বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিঞ্জান (নবায়ন) এবং দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

এ ছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষঞ্জ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের বন্ধন হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

এর আগে প্রধানমন্ত্রী মালেতে সে দেশের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তাকে লাল গালিচা সংবর্ধনাসহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুট দেয়া হয়। প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেনটেশন’ পরিদর্শন করেন।শেখ হাসিনা প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে ফটোসেশনে অংশ নেন।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...