Don't Miss
Home / আজকের সংবাদ / বাংলাদেশ সিরিজ জেতার অপেক্ষায়

বাংলাদেশ সিরিজ জেতার অপেক্ষায়

এমএনএ খেলাধূলা : ওয়েস্ট ইন্ডিজের দেয়া  স্কোর টপকাতে পারলেই আজ বাংলাদেশ ম্যাচ জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করবে বাংলাদেশ। টাইগারদের বোলিং তাণ্ডবে ৪৩ দশমিক ৪ ওভারে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও ধুঁকে ধুঁকে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ৪১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।

আরও পড়ুন: উইকেটে আসা-যাওয়ায় ব্যস্ত উইন্ডিজরাখেলার পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ। ওপেনার সুনীল অ্যামব্রিসকে ফেরান মাত্র ৬ রানে। এরপর ক্রিজে আসেন জশুয়া ডি সিলভা। জর্ন ওটলির সঙ্গে জুটি বেঁধে খুব একটা সুবিধা করতে পারেননি। ১৩তম ওভারে এসে মেহেদি হাসান মিরাজের বলে কাটা পড়েন ওটলি। এরপর ডি সিলভাকে বোল্ড করেন মিরাজ। তার ব্যাট থেকে আসে ৫ রান। পরের ওভারেই অ্যান্ড্রি ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। এরপর কাইল মায়ার্সও টিকতে পারেননি। ফিরে গেছেন রান আউটের শিকার হয়ে।

টাইগারদের বোলিং তোপে শক্ত কোন জুটি গড়ে তুলতে পারেনি সফরকারীরা। উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন পাওয়েল।

বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজ নেন ২৫ রানে ৪ উইকেট। এছাড়া সাকিব ও মুস্তাফিজ নেন ২টি করে উইকেট।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০’তে এগিয়ে আছে বাংলাদেশ।

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...