Don't Miss
Home / আজকের সংবাদ / বাজেট অধিবেশন বসবে আগামী ৩০ মে

বাজেট অধিবেশন বসবে আগামী ৩০ মে

এমএনএ রিপোর্ট : চলতি মাসের ৩০ তারিখ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। এই অধিবেশনে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হবে ৩০ মে বেলা ১১টায়। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবার বাজেট প্রস্তুত করার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেন অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা। এসব বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বৃহস্পতিবার সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী ও অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ সভা হয়েছে।

বৈঠকে বাজেটের আকার, রাজস্ব আদায়, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে ৪ লাখ ২৫০ কোটি টাকার বাজেট দেওয়া হবে।

এনবিআরকে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকার লক্ষ্য দেওয়া হতে পারে। আবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। আগামী অর্থবছরের গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ধরা হয়েছে।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...