Don't Miss
Home / আজকের সংবাদ / বার্সেলোনায় হামলাকারী ভ্যানচালক পুলিশের গুলিতে নিহত

বার্সেলোনায় হামলাকারী ভ্যানচালক পুলিশের গুলিতে নিহত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে হামলার চালানোর ঘটনায় সন্দেহভাজন মূল হামলাকারীকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ।

কাতালানের পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার বার্সেলোনায় হামলাকারী চালক গুলিতে নিহত হয়েছে। গত বৃহস্পতিবারের ঘটনার পরপরই মরোক্কান বংশোদ্ভূত ২২ বছর বয়সী ওই ভ্যানচালক ইউনিস আবু ইয়াকুবকে খুঁজছিলো পুলিশ।

জানা গেছে, লা রাম্বলায় ভিড়ের মধ্যে গাড়ি চাপা দেয়ার ঘটনায় ১৩ জন নিহত হয়, আহত হয় একশোরও বেশি মানুষ। ওই ঘটনার পর থেকেই দেশ জুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি।

শেষ পর্যন্ত বার্সেলোনার ২৫ মাইল পশ্চিমে একটি পেট্রোল স্টেশনের কাছে ইউনিস আবু ইয়াকুবের হদিস পেয়ে তাকে হত্যা করে পুলিশ। পেট্রোল স্টেশনের এক কর্মচারী তাকে প্রথম দেখতে পায় একটি আঙুরের ক্ষেতে লুকিয়ে থাকতে। এরপর সে পুলিশে খবর দেয়।

বলা হচ্ছে যে, তার দেহে একটি ভুয়া বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল এবং সে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিল। সেই বেল্টটি খুলে ফেলার নির্দেশ অমান্য করায় পুলিশ গুলি করে বলে জানানো হয়।

কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমোন পুলিশ প্রধানকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। দেশটির পুলিশের দাবি, দুইটি শহরে সন্ত্রাসী হামলার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ১২ জনের মধ্যে ৮ জনই নিহত হয়েছে আর বাকিরা আটক আছে। বিবিসি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...