Don't Miss
Home / আজকের সংবাদ / বিএনপির টার্গেট আওয়ামী লীগ সরকার : কাদের

বিএনপির টার্গেট আওয়ামী লীগ সরকার : কাদের

এমএনএ রিপোর্ট : মিয়ানমার নয়, বিএনপির টার্গেট আওয়ামী লীগ সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সমালোচনা করে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার যখন প্রো-অ্যান্টিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে, তখন একটি দল সমালোচনা করছে।

তিনি বলেন, বিএনপির টার্গেট সরকার। মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে তারা কোনো কথা বলছে না। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার, মিয়ানমার সরকার নয়।

সেতুমন্ত্রী বলেন, সারাদেশ যখন এ ইস্যুতে উদ্বিগ্ন, তখন তারা খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের এ উদ্বেগ ও পাশে থাকা আমাদের জন্য এ মুহূর্তে খুবই প্রয়োজন।

মন্ত্রী বলেন, ’৭১ এর দুঃসময়ে ভারত পাশে ছিল। আমরা আশা করছি এ মানবিক বিপর্যয় মোকাবেলায় ভারতকে আবারও পাশে পাব।

তিনি বলেন, স্রোতের মত আসছে রোহিঙ্গারা, তিন লাখ চলে আসছে। জানি না এই স্রোতের ভার কতদিন বহন করতে পারব। এ বিষয়ে সরকারকে সবার সহযোগিতা করা উচিত।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...