Don't Miss
Home / আজকের সংবাদ / বিএনপি নেতাদের মাথার স্ক্রু পড়ে গেছে : মতিয়া

বিএনপি নেতাদের মাথার স্ক্রু পড়ে গেছে : মতিয়া

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির নেতাদের মাথার স্ক্রু শুধু ঢিলাই হয়ে যায় নি, দু’ একটি স্ক্রু পড়ে গেছে।

তিনি বলেন, তাই তারা ইহুদি রাষ্ট্র ইসরাইলের সাথে ষড়যন্ত্র করে মুসলিম প্রধান একটি দেশের সরকারকে উৎখাত করতে চায়।

বেগম মতিয়া চৌধুরী আজ বিকেলে রাজধানীর ফার্মগেইটের খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) ফারুক খান ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Motia-Chowdhuryসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা।

বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-ইসরাইলের ষড়যন্ত্রকে আড়াল করার জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপি নেতা তারেক রহমান নাটক তৈরি করেছে।

তিনি বলেন, বিবিসিকে আমরা পছন্দ করি। কারণ মুক্তিযুদ্ধের সময় বিবিসির সংবাদ শুনেছি। আর সেই বিবিসি কোন যাচাই না করেই একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করল তা কি করে মানায়?

বেগম মতিয়া বলেন, আমরাও বিবিসিকে ভালোবাসতে চাই। তবে তাকে তার ভালোবাসার যোগ্যতার প্রমান দিতে হবে।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান জনগণের কাছে ধিকৃত দুটি নাম। তারা তাদের কর্মকান্ডের জন্য জনবিচ্ছিন্ন হয়ে মাইনাস হয়ে গেছেন। আওয়ামী লীগ কাউকে মাইনাস করার রাজনীতিতে বিশ্বাস করে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের মানুষ সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করে না। তাই বিএনপি-জামায়াত বারবার পরাজিত হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়া বোমাবাজি করেছে, সরকার পতনের জন্য পেট্রল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে এবং গুপ্তহত্যা চালিয়ে বিদেশী নাগরিক ও মুক্তমনা লেখকদের হত্যা করেছে।

কামাল আরো বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং ষড়যন্ত্র ফাঁস হয়েছে। চূড়ান্তভাবে তারা পরাজিত হয়েছে।

x

Check Also

ফারাক্কার ৫০ বছর: পানি, প্রকৃতি ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনায় লংমার্চের চেতনা

এমএনএ প্রতিবেদক ফারাক্কা লংমার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, অর্ধশতক পেরিয়েও ফারাক্কা ইস্যু ...