Don't Miss
Home / হোম স্লাইডার / বিএনপি নেতা হান্নান শাহ হাসপাতালে

বিএনপি নেতা হান্নান শাহ হাসপাতালে

এমএনএ রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অসুস্থ। তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

হান্নান শাহর ব্যক্তিগত সহকারী মমতাজ উদ্দিন ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার এই তথ্য জানান।

Hanan-Shahশায়রুল কবির বলেন, আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হান্নান শাহ। তাঁকে দ্রুত সিএমএইচে নেওয়া হয়। হান্নান শাহকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

হান্নান শাহের একান্ত সচিব মমতাজ উদ্দিন বলেন, বিএনপির এ সিনিয়র নেতা দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

মমতাজ উদ্দিন বলেন, হান্নান শাহকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, দলের পক্ষ থেকে হান্নান শাহের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখা হচ্ছে।

হান্নান শাহের আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।

ট্যাগ : হান্নান শাহ, সিএমএইচ, লাইফ সাপোর্টে
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...