Don't Miss
Home / আজকের সংবাদ / নীলফামারীতে বাসচাপায় দুই শ্রমিক নিহত

নীলফামারীতে বাসচাপায় দুই শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বাসচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এক শ্রমিক। আজ মঙ্গলবার সকালে নীলফামারী- সৈয়দপুর সড়কের দারোয়ানী ট্রেক্সটাইল মিলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলা শহরের লোকাল বাসস্ট্যান্ড কলোনী মহল্লার কামাল আনসারীর ছেলে আফজাল হোসেন (৩০), দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি গোয়ালপাড়া গ্রামের জয়হরি কান্ত রায়ের ছেলে ধরনী কান্ত রায়(২২)।

আহত বিশ্বনাথ (৩০) নীলফামারী জেলা সদরের টুপামারী গ্রামের বাহাদুর চন্দ্র রায়ের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ Nilphamari-2হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উত্তরা ইপিজেডের ওই তিন শ্রমিক পৃথক বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঢাকা হতে ছেড়ে আসা শাকিল দ্রুতি পরিবহনের একটি বাস একটি আটোকে সাইড দিতে গিয়ে তাদের চাপা দেয়। এতে আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।

পরে আশংকাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সৈয়দপুরে মারা যায় আফজাল হোসেন। আর রংপুরে পৌঁছার পর মারা যান ধরনী কান্ত রায়।

আহত বিশ্বনাথকে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

ট্যাগ : নীলফামারী, উত্তরা ইপিজেড, দারোয়ানী ট্রেক্সটাইল, সৈয়দপুর, বাসচাপায়, শ্রমিক
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...