Don't Miss
Home / আজকের সংবাদ / বিকেলের নাস্তায় ‘মসুর ডালের বড়া’

বিকেলের নাস্তায় ‘মসুর ডালের বড়া’

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) ডেস্ক :  ডালের বড়া বলতে আমরা সাধারণত মসুর ডালের বড়া অর্থাৎ পিঁয়াজুকেই বুঝে থাকি। কিন্তু ডালের বড়া বলতেই এই একই স্বাদ বোঝায় না। আজকে খুব সহজ আরেকটি ভিন্ন স্বাদের মসুর ডালের বড়ার রেসিপি শিখে নিন। ঝটপট বিকেলের চায়ের সাথেও বেশ মানিয়ে যাবে এই সুস্বাদু ‘ডালের বড়া’। মসুর ডালের বড়ার রেসিপিটি দিয়েছেন -রন্ধনশিল্পী মোসাম্মৎ সেলিনা হোসেন।

উপকরণঃ

১ কাপ মসুর ডাল, ১ কাপ আলু সেদ্ধ, চালের গুঁড়ো বা ময়দা প্রয়োজন মতো, ১ চিমটি হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচগুঁড়ো, লবণ স্বাদমতো, ১ চা চামচ মরিচ কুচি, ২ চা চামচ পেঁয়াজ বাটা।

প্রস্তুত প্রণালী

প্রথমে মসুর ডাল ধুয়ে শুকনো করে সেদ্ধ করে নিন। এরপর আলু সেদ্ধ হাতে পিষে মসুর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিন। এতে বাকি মসলা দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রন তৈরি করুন। এরপর মিশ্রণটি খুব নরম না হয় তার জন্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। সব থেকে ভালো হয় যদি আপনি মিশ্রন দিয়ে হাতে তালুতে গোল গোল বল তৈরি করতে পারেন। তাহলে বুঝবেন মিশ্রণটি ভালো হয়েছে। এরপর এই মিশ্রণটি থেকে অল্প করে মিশ্রন নিয়ে অল্প চেপে বল তৈরি করুন। খুব বেশি চাপবেন না এতে ময়দা বসে যাবে এবং ভাজলে কাঁচা থাকবে। শুধু আকার দেয়ার জন্য যতোটা প্রয়োজন। এরপর ডুবোতেলে ভাজার জন্য তেল গরম করে অল্প আঁচে লালচে করে ভেজে তুলুন। কিচেন টিস্যুতে নামিয়ে বাড়তি তেল শুষে নিন। ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন সসের সাথে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...