Don't Miss
Home / হোম স্লাইডার / বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন খালেদা জিয়া

বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে আজ রবিবার বিকেলে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির ১২ জন সদস্য বঙ্গভবনে যাবেন। এই সংলাপ নিয়ে বিএনপির নেতাদের মধ্যে আশা-নিরাশা দুটিই আছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার জানান, আজ বেলা তিনটায় খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।

বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধিদলে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

khaleda-zia-2নতুন ইসি গঠনে বিএনপির সঙ্গে বৈঠকের মধ‌্য দিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি। এরপর ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, পরদিন এলডিপি ও কৃষক-শ্রমিক জনতা লীগ, তার পরদিন জাসদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার সংলাপ সূচি ঘোষণা করে বিএনপির ১০ সদস‌্যের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছিল বঙ্গভবনের পক্ষ থেকে। তার পরিপ্রেক্ষিতে বিএনপি ১০ জনের তালিকাও পাঠিয়েছিল। কিন্তু পরে বিএনপি আরও তিন নেতাকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। ফলে প্রতিনিধিদলের সদস‌্য ১৩ জনে দাঁড়ায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম আজ গুলশানের বাসা থেকে বিকাল ৩টায় বঙ্গভবনের উদ্দেশে বেরিয়ে প্রথমে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সেখান থেকে প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যাবেন।

প্রসঙ্গত, দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, মহাসচিবসহ বিএনপির স্থায়ী কমিটি ১৯ সদস্যের। এখন তিনটি পদ
খালি আছে। এ ছাড়া তারেক রহমান ও সালাহ উদ্দিন দেশের বাইরে অবস্থান করছেন। আরেক সদস্য এম কে আনোয়ার অসুস্থ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির চেয়ারপারসনের দেওয়া ১৩ দফা প্রস্তাবের আলোকে বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, তাঁরা আশা নিয়েই বঙ্গভবনে যাচ্ছেন। কিন্তু একটি কথা bnp-2আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। গতবারও বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গিয়েছিল। কিন্তু তেমন কিছু হয়নি। এবারও সে রকম হলে তা হবে শুধু শুধু সময় নষ্ট। বিএনপি শুধু আনুষ্ঠানিকতার জন্য সংলাপ যাচ্ছে না। বিএনপি সত্যিকার অর্থে একটি ভালো গ্রহণযোগ্য নিরপেক্ষ কমিশন চায়।

বিএনপির সূত্র জানায়, রাষ্ট্রপতি যদি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গতবারের মতো একটি সার্চ কমিটি করার ইচ্ছার কথা জানান এবং এ জন্য নাম চান, তাহলে বিএনপি তাদের ১৩ দফার আলোকে নাম প্রস্তাব করতে পারে।

সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। বর্তমান কমিশন গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গতকাল শনিবার বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি আজ রবিবার আলোচনা শুরু করবেন। বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এই আলোচনা শুরু হবে। বঙ্গভবনের দরবার হলে বিকাল সাড়ে ৪টায় বিএনপি নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপ্রধান। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীন বিএনপি সব রাজনৈতিক দলের আস্থাশীল ইসি গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে আসছে, যাদের অধীনে আগামী সাধারণ নির্বাচন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত নভেম্বরে এক সংবাদ সম্মেলনে নতুন ইসি ও সার্চ কমিটি গঠন নিয়ে তার দলের ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন, যা তারা সংলাপেও তুলবেন বলে দলের নেতারা জানিয়েছেন।

ট্যাগ : বিকেলে, বঙ্গভবনে, যাচ্ছেন, খালেদা জিয়া
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...