Don't Miss
Home / হোম স্লাইডার / বিক্রি হয়ে যাচ্ছে স্যোশাল মিডিয়া টুইটার!

বিক্রি হয়ে যাচ্ছে স্যোশাল মিডিয়া টুইটার!

এমএনএ সাইটেক ডেস্ক : বিক্রি হয়ে যাচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম স্যোশাল মিডিয়া টুইটার। বিক্রির বিষয়ে টুইটার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনবিসি খবরটির সত্যতা অনেকটা নিশ্চিত বলেই দাবি করেছে।

২০১৩ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর থেকে ভালো যাচ্ছে না টুইটারের দিনকাল। প্রতিনিয়ত তাদের লড়াই করতে হচ্ছে প্রতিদন্ধী প্রতিষ্ঠান ফেসবুকের সাথে। বিশ্বজুড়ে তারকাদের মন জয় করতে পারলেও, সাধারনের কাছে এখনো জনপ্রিয় নয় টুইটার।

twitter-1তাই ফেসবুকের ১.৭১ বিলিয়ন ব্যবহারকারীর বিপরীতে টুইটার পিছিয়ে আছে অনেকখানি। গুঞ্জন রয়েছে যে টুইটারের অন্দর মহলের অবস্থাও নাকি ভালো নয়, ব্যবস্থাপকদের মধ্যে শুরু হয়েছে অন্তকোন্দল।

সিএনবিসি এ ব্যাপারে আরো জানায়, টুইটার বিক্রির বিষয়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশন এবং সেলসফোর্সের সাথে যোগাযোগ করা হয়েছে। একইসাথে যোগাযোগ করা হচ্ছে আরও কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে।

ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর থেকে।
তবে ভেতর ভেতর এতোসব ঘটে গেলেও বিষয়টি নিয়ে এখনও সিএনবিসি’র কাছে মুখ খোলেনি গুগল বা টুইটার কেউই। আর সেলসফোর্স কোন ধরনের মন্তব্য করতেই রাজী হয়নি।

এদিকে টুইটার বিক্রির খবরে বেড়ে গেছে শেয়ারের দাম। গত শুক্রবার খবরটি চাউর হতে না হতেই শেয়ারের দাম ২০ থেকে ২২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ২০১৩ সালের পর এই প্রথম টুইটারের শেয়ার একদিনে এতো পরিমান বাড়লো।

টুইটারের বর্তমান বাজার দর প্রায় ১৬ বিলিয়ন ডলার। এখন কত ডলার এর দাম উঠে, সেটিই দেখার বিষয়।

ট্যাগ : স্যোশাল, মিডিয়া, টুইটার, বিক্রি,
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...