Don't Miss
Home / আজকের সংবাদ / বিডিআর হত্যাকান্ডের একযুগ পূর্তি আজ

বিডিআর হত্যাকান্ডের একযুগ পূর্তি আজ

এমএনএ সংবাদ ডেস্ক :  পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ১২ বছর আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যায় নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ।

শ্রদ্ধা জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সকালে তৎকালীন বিডিআরের দরবার হল থেকে বিদ্রোহের সূচনা হয়। নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে পরদিন ঘটে এর অবসান। ওই ঘটনায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এই হত্যাকাণ্ডের ঘটনার মামলা এখন আইনি লড়াইয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...