Don't Miss
Home / আজকের সংবাদ / বিমানমন্ত্রীর মা হুরন নাহারের মৃত্যু, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনের শোক
Untitled design - 1

বিমানমন্ত্রীর মা হুরন নাহারের মৃত্যু, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনের শোক

এমএনএ প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মা হুরন নাহার রশিদ রবিবার ভোরবেলা রাজধানীর এভারকেয়া হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা রবিবার বাদ আসর মুন্নু মেডিকেল কলেজ মাঠ-এ অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর গুলশান আজাদ মসজিদ-এ প্রয়োজনীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। জানাজা শেষে মানিকগঞ্জের মুন্নু সিটিতে পারিবারিক কবরস্থানে তাঁর স্বামী, সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু-এর কবরের পাশে মরহুমাকে দাফন করা হবে।

মরহুমা হুরন নাহার রশিদ ছিলেন একজন ধর্মপ্রাণ ও আদর্শ নারী। তিনি রাজনীতিবিদ স্বামী ও সন্তানদের নৈতিকতা, সেবামূলক কাজ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বদা উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শোকবার্তায় তারা মরহুমা হুরন নাহার রশিদকে একজন মহীয়সী ও ধর্মপ্রাণ নারী হিসেবে উল্লেখ করেন এবং বলেন, মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক প্রদান করেন।

তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...