Don't Miss
Home / আজকের সংবাদ / বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

এমএনএ রিপোর্ট : পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া বিজি-৫০৪৫ ফ্লাইটটির আজ ভোর পাঁচটায় ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ ছাড়াও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের (বিজি ১০৫১) ফ্লাইটটি বাতিল হয়েছে। গত ৪ আগস্টের যে দুইটি ফ্লাইট স্থগিত ঘোষণা ছিল সেগুলোও বাতিল হয়েছে।

এদিকে গতকাল ৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুইটি হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয়।

ই-ভিসা জটিলতার আবর্তে যাত্রী সংকটের কারণে এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ২৭টি। এর মধ্যে ২৩টি বাংলাদেশ এয়ারলাইন্সের, বাকি চারটি সৌদি এয়ারলাইন্সের। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সংস্থাটির একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।

গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে। শেষ ফ্লাইট ২৬আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী জেদ্দা যাবেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...