Don't Miss
Home / অর্থনীতি / বিশ্ববাজারে কমলো সোনার দাম
৩১৫ টাকা। বুধবার থেকে নতুন দামে বিক্রি

বিশ্ববাজারে কমলো সোনার দাম

এমএনএ অর্থনীতি ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এক সপ্তাহেই আউন্সে সোনার দাম কমেছে ৫০ ডলার। অবশ্য এই দরপতনের আগে বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান হয়। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও সোনার দাম বাড়ানো হয়।তবে গত সপ্তাহের দরপতনের পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম সমন্বয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস সূত্রে জানা গেছে, দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা সমিতি আগামী সোমবার বিশ্ববাজারের চিত্র দেখে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে। যদি আগামী সোমবার বিশ্ববাজারে সোনার দাম কমার প্রবণতা অব্যাহত থাকে, তাহলে দেশের বাজারেও সোনার দাম কমানো হতে পারে।তথ্য পর্যালোচনায় দেখা যায়, সোনার পাশাপাশি গতে সপ্তাহে প্লাটিনাম ও রুপার দামেও বড় পতন হয়েছে। গত সপ্তাহে রুপার দাম কমেছে প্রায় ৬ শতাংশ। আর প্লাটিনামের দাম কমেছে ৪ শতাংশের ওপরে।

গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮৪৩ দশমিক শূন্য ৬ ডলার। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৯২ দশমিক ৬৯ ডলার। অর্থাৎ এক সপ্তাহে আউন্সে সোনার দাম কমেছে ৫০ দশমিক ৩৭ ডলার বা দুই দশমিক ৮১ শতাংশ।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...