এমএনএ অর্থনীতি ডেস্ক : বিশ্বের ধনী লেখক হিসেবে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় শীর্ষে উঠে এসেছেন হ্যারি পটারখ্যাত লেখিকা জে. কে. রাউলিং। তিনি গত বছর গল্প লিখে ৯৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। হ্যারি পটার এ্যান্ড দ্য কার্সড চাইল্ড বইটির জন্য ব্যাপক টাকা আয় করেন তিনি। বইটি ২০১৬ সালের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষ স্থান দখল করে।
তা ছাড়া হ্যারি পটারের জন্য ইউনিভার্সাল স্টুডিও, ফ্যান্টাসটিক বিস্টস এবং হোয়ার টু ফাইন্ড দেম সিনেমা দুটির জন্যও নগদ অর্থ পেয়েছেন রাউলিং। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত অন্তত তিন বার ধনী লেখকের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তিনি। তবে এবারই প্রায় এক দশক পরে আবারও শীর্ষ ধনী লেখক হলেন তিনি। শীর্ষ ধনী লেখকের তালিকায় জেমস প্যাটারসন, গেম অব থ্রোনসের লেখক আর.আর. মার্টিন এবং দ্য ফল্ট ইন আওয়ার স্টারসখ্যাত জন গ্রিনকে পেছনে ফেলেছেন তিনি।
তবে দ্বিতীয়বারের মতো শীর্ষ ধনী লেখকের তালিকায় জায়গা করে নিয়েছেন দ্য গার্ল অন দ্য ট্রেইনখ্যাত যুক্তরাজ্যের লেখিকা পওলা হকিন্স। মার্কিন যুক্তরাষ্ট্রে বিগত ১২ মাসে বইটির ২.২ মিলিয়ন প্রিন্ট সংস্করণ বিক্রি হয়েছে। রাউলিংয়ের পর এই প্রথম কোন লেখিকার এতো সংখ্যক বই বিক্রি হলো।
ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে, তালিকায় থাকা এই ১১জন লেখক গত ১ বছরে অন্তত ৩০ মিলিয়ন ভলিউম বই বিক্রি করেছে। এখানে বিশ্বের শীর্ষ ১১ ধনী লেখকের তালিকা প্রকাশ করা হলো:
১. জে.কে. রাউলিং – ৯৫ মিলিয়ন মার্কিন ডলার
২. জেমস প্যাটারসন – ৮৭ মার্কিন ডলার
৩. জেফ কিনী – ২১ মিলিয়ন মার্কিন ডলার
৪. ড্যান ব্রাউন – ২০ মিলিয়ন মার্কিন ডলার
৫. স্টিফেন কিং – ১৫ মিলিয়ন মার্কিন ডলার
৬. জন গ্রিশাম – ১৪ মিলিয়ন মার্কিন ডলার
৭. নোরা রবার্টস – ১৪ মিলিয়ন মার্কিন ডলার
৮. পওলা হকিন্স – ১৩ মিলিয়ন মার্কিন ডলার
৯. ই.এল. জেসম – ১১.৫ মিলিয়ন মার্কিন ডলার
১০. ড্যানিয়েল স্টিল – ১১ মিলিয়ন মার্কিন ডলার
১১. রিক রিওর্দান – ১১ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র: বিজনেস ইনসাইডার
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

