Don't Miss
Home / আজকের সংবাদ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে চীনে যেতে দিচ্ছেনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে চীনে যেতে দিচ্ছেনা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  সমগ্র বিশ্বকে নাড়িয়ে দেওয়া করোনাভাইরাসের উৎপত্তি তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলকে চীনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিবিসি বলছে, বিশেষজ্ঞ তদন্ত দলকে স্বাগত জানাতে প্রস্তুতির কথা বলা হলেও শেষ মুহুর্তে চীন তাতে সায় দিচ্ছে না। তারা ভিসা সমস্যার কথা বলছে।
এই ঘটনায় সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস হতাশা প্রকাশ করে বিশেষজ্ঞ দলকে চীনে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মহাপরিচালক বলেন, বিশেষজ্ঞ দলের দুু’জন সদস্য যাত্রা শুরু করেছেন। অন্যরা শেষ মুহুর্তে যাত্রা করতে পারছেন না।

গত ডিসেম্বরের বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার উৎস তদন্তের জন্য নতুন বছরে উহানে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে সময় এই উদ্যোগকে চীন স্বাগত জানালেও বিভিন্নভাবে গড়িমসিও করে। আর শেষ মুহুর্তে এসে ভিসা জটিলতার অজুহাতে দেশটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যে, বিশেষজ্ঞ দলের সদস্যদের ভিসা এখন পর্যন্ত অনুমোদিত হয়নি। যদিও চীনের উহানে যাওয়ার উদ্দেশে বিশেষজ্ঞ দলের কয়েকজন সদস্য ইতোমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...