Don't Miss
Home / জাতীয় / ভোটারের দ্বারে দ্বারে ভোট চাইলেন নৌকা প্রতীকের তরুণ ছাত্র নেতা শামসুজ্জামান খান মাসুম
বঙ্গবন্ধুর আর্দশের

ভোটারের দ্বারে দ্বারে ভোট চাইলেন নৌকা প্রতীকের তরুণ ছাত্র নেতা শামসুজ্জামান খান মাসুম

এমএনএ জাতীয় ডেস্ক : বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতিতে বিশ্বাসী এবং জননেত্রীর শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সাধারণ ভোটারের দ্বারেদ্বারে ভোট প্রার্থনা করলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, তরুণ সুশিক্ষিত ছাত্রলীগ নেতা শামসুজ্জামান খান মাসুম।

বৃহস্পতিবার ১৮/১১ সকাল থেকে তার ইউনিয়নের শ্রীঘর গ্রামের কান্দাপাড়া, কুমারপাড়া সহ সারা গ্রামের কৃষক, কুমার,জেলে,বয়স্ক সকল শ্রেণি পেশার ভোটাদের নিকট ছুটে যায় ভোট প্রার্থনা করতে।এসময় সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে ব্যক্ত করেন তাদের চাওয়া পাওয়ার কথা। ২৮ নভেম্বর তাদের ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হতে পারলে সাধারণ মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ করার আশ্বাস দেন তিনি।

নির্বাচনে জয়ী হতে পারলে তার ইউনিয়নের সাধারণ জনগণের জন্য কি করবেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি নৌকা প্রতীকে বিজয়ী হতে পারলে শ্যামগ্রাম ইউনিয়ন কে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।আমার ইউনিয়ন হবে মাদক মুক্ত,এখানে সকল ধরনের সরকারি ভাতার সুষম বন্টন নিশ্চিত করা হবে। নদী ভাঙ্গনরোধ ও রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়নে্র জন্য স্থানীয় সংসদ সদস্যের নিকট এসকল বিষয়াদি উপস্থাপন করব।

 

-মোঃ শাহীন মিয়া ,নবীনগর ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি                                                                                                                                                                                                                                                                                  

x

Check Also

রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, খোলা তেলের দামে ঊর্ধ্বগতি

এমএনএ প্রতিবেদক রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি আশ্বাসের পরও ...