Don't Miss
Home / শিক্ষাঙ্গন / বুটেক্সের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বুটেক্সের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ২০শে আগস্ট ভর্তি পরীক্ষা নেবার পরিকল্পনা ছিলো।

আজ বৃহস্পতিবার বুটেক্সের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে বুটেক্সের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবুল কাশেম বলেন, একাডেমিক কাউন্সিলের সকল সদস্যের মতামতের ভিত্তিতে বুটেক্সের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে পরীক্ষা নেয়ার অন্তত ১৫ দিন আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেয়া হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...