Don't Miss
Home / আজকের সংবাদ / বেওয়াচ ট্রেলারে ভিলেন রুপে প্রিয়াঙ্কা চোপড়া

বেওয়াচ ট্রেলারে ভিলেন রুপে প্রিয়াঙ্কা চোপড়া

এমএনএ বিনোদন ডেস্ক : বেওয়াচ ছবির ট্রেলারে ভিলেন রুপে প্রিয়াঙ্কা চোপড়ার আবেদনময়ী রুপ দেখতে হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয় দর্শকরা। প্যারামাউন্ট পিকচারর্স ইন্ডিয়া তাদের ইউটিউব চ্যানেলে বেওয়াচ মুভির ট্রেলারটি গত মঙ্গলবার প্রকাশ করে।

একদিনেই প্রায় সোয়া তিন লাখ ভিউ পেয়েছে ট্রেলারটি। এই সিনেমার মধ্যদিয়েই হলিউডে প্রিয়াঙ্কার অভিষেক হয়েছে।

সিনেমায় প্রিয়াঙ্কা ভিক্টোরিয়া লীডসের চরিত্রে অভিনয় করছে, যে সৈকতের পাশে একটি ক্লাবের মালিক ও সমুদ্রপথে অবৈধভাবে মাদকদ্রব্য চোরাচালানের ব্যবসা করে।অার মাদকদ্রব্য চোরাচালনি বন্ধ করতে সদা তৎপর সৈকতের লাইফগার্ডরা।ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।

ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে আরো অভিনয় করছে দ্যা রক খ্যাত ডোয়াইন জনসন, জ্যাক এফরন, কেইলি রোহব্রাক, আলেক্সান্দ্রা ড্যাড্ডারিও । অতিথি চরিত্রে আছে পামেলা অ্যান্ডারসন।

সৈকতে কিভাবে অবৈধ মাদক ব্যবসা করেন প্রিয়াঙ্কা সেটি জানা যাবে ২৫ মে । সেথ গর্ডন পরিচালিত সিনেমাটি ওইদিন মুক্তি পাবে। হিন্দুস্তান টাইমস।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...