Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / বেনাপোল বন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
বেনাপোল

বেনাপোল বন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, ওপারে দুর্গাপূজার ছুটি থাকায় চার দিন দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কাজ চলবে। ১৬ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে।বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোহাম্মদ রাজু আহমেদ জানান, পূজার ছুটির কারণে বেনাপোল দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...