Don't Miss
Home / আজকের সংবাদ / ব্রিটিশ রাজকন্যার নতুন ছবি প্রকাশ

ব্রিটিশ রাজকন্যার নতুন ছবি প্রকাশ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে একটি নতুন ছবি প্রকাশ করা হয়েছে ব্রিটিশ রাজপরিবারের রাজকন্যা প্রিন্সেস শার্লোটের।

আজ মঙ্গলবার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের এ কন্যা শিশু দুই বছরে পা দিবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

এ উপলক্ষে প্রিন্সেস শার্লোট অব কেমব্রিজ হিসাবে পরিচিত শার্লোটের পারিবারিক এ ছবিটি তুলেছেন তার মা কেট।

এর আগে গত বছরও ব্রিটিশ রাজবংশের চতুর্থ উত্তরাধিকারী এই রাজকুমারীর জন্মদিন পালনের আগে একই ধরনের ছবি প্রকাশ করা হয়েছিল রাজপরিবারের পক্ষ থেকে।

কিংসটন প্যালেসের পক্ষ থেকে ছবি প্রকাশের কথা জানিয়ে বলা হয়েছে, প্রিন্সেস শার্লোটির এই ছবি সবাই উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

প্রকাশিত ছবিতে রাজকন্যাকে একটি কার্ডিগান পড়া অবস্থায় মাথায় একটি ক্লিপ দিয় চুল গুছিয়ে রাখতে দেখা গেছে।

২০১৫ সালে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কেট মিডলটন।

x

Check Also

ছাত্রশিবির নেতা জিসানের ধর্ষণ, গ্রেফতার ইস্যুতে সংসদে উত্তেজনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে বিরোধী দলের আপত্তি

সংসদ প্রতিবেদক জাতীয় সংসদে ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা মো. জিসান মিয়া প্রধানকে ঘিরে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর এক ...