এমএনএ বিনোদন ডেস্ক : এ মুহূর্তে বলিউডে তুমুল আলোচনায় রয়েছে ভিকি-ক্যাটরিনা বিয়ে। তাদের বিয়ে নিয়ে নতুন খবর বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে,এরই মধ্যে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তারা।সম্পূর্ণ অনুষ্ঠান জুড়েই বজায় রয়েছে অত্যান্ত গোপনীয়তা। বিয়ের আমন্ত্রিত কারা? মেনু কী? কার পোশাকে সাজবেন নবদম্পতি? সব প্রশ্নই অজানা। তবে ভিকি-ক্যাটের মধুচন্দ্রিমা পর্ব নিয়ে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে, যা জানলে অবাক হতে বাধ্য আপনি।
রাজস্থানের বিলাসবহুল রিসোর্টে বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা করবেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানজুড়ে কঠোর নজরদারি থাকছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আমন্ত্রিতদের মোবাইল জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। বিশেষ পাসকোডেরও ব্যবস্থা করা হয়েছে। ছবি তোলা নিষেধ।
এমনকি অনুষ্ঠানস্থল বা আশপাশে ড্রোন ওড়ালে, তা গুলি করে নামানো হবে। সূত্রে আরও খবর, ৬ ডিসেম্বর থেকে শুরু হবে অনুষ্ঠান। ওইদিন ককটেল পার্টি হবে। ৭ ডিসেম্বর মেহেদি, ৮ ডিসেম্বর সংগীতানুষ্ঠান। ৯ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান।
জানা যায়, আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ১৫০ জনের নাম। ইতিমধ্য়ে আশপাশের প্রায় ৪৮টি হোটেল বুক করে নেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর বলিউডের বন্ধুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন নবদম্পতি। এরপরই মধুচন্দ্রিমা পর্ব। হানিমুনে কোথায় যাচ্ছেন তারা?
জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাটরিনার মনের মানুষ ভিকি কৌশল তার জন্য একটি ওয়াইল্ড হানিমুন ডেস্টিনেশন বেছে নিয়েছেন। সম্ভবত ১০ ডিসেম্বরের পরেই সেখানে যাবেন তারা। বিয়ের পরেই একসঙ্গে রণথম্বর যাবেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রণথম্বর ভারতের রাজস্থানের মধুপুরে অবস্থিত। প্রাকৃতিক নৈসর্গে ভরপুর জায়গা। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এবং বন্যপ্রাণীদের মাঝে একসঙ্গে একটু বিশেষ মুহূর্ত কাটাবেন তারা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

