Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতে বেড়েছে করোনা, নতুন আতঙ্কের নাম ওমিক্রন
ভারতে আবারও বাড়ল করোনা

ভারতে বেড়েছে করোনা, নতুন আতঙ্কের নাম ওমিক্রন

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আবারও বাড়ল করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রোববারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন। শনিবার (২৭ নভেম্বর) দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২১ জনের। শনিবার (২৭ নভেম্বর) দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৫।দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৫৫৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ৫২৩। অন্যদিকে, বিশ্বে আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ৩৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ১০ লাখ ২৫ হাজার ১৪৯।

চিন্তা বাড়িয়ে এখনও সংক্রমণের নিরিখে শীর্ষে কেরালা। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার ৭৪১ জন। মৃত্যু হয়েছে ৫৫৪ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫০৭ জন আক্রান্ত হয়েছে। যদিও দেশে টিকাকরণও চলছে জোর কদমে। এখনও পর্যন্ত দেশে প্রায় ১২২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।রাজ্যে সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। কিছুটা বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০১ জন, যা শুক্রবারের চেয়ে কম। সংক্রমণের নিরিখে কলকাতা রাজ্যের শীর্ষে। শহরে একদিনে আক্রান্ত ২১৪ জন।প্রসঙ্গত, ওমিক্রন এই ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বিশ্বে নতুন ভীতির সঞ্চার করেছে। সে কারণেই দেশের বাইরের যাত্রীদের জন্য নিয়ম কড়া করল সরকার। কোভিড ১৯-এর নতুন চরিত্রের সংক্রমণ রুখতে তৎপর কেন্দ্র।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...