Don't Miss
Home / আজকের সংবাদ / ভালোবাসায় ভরপুর ‘স্ট্রবেরি আইসক্রিম’

ভালোবাসায় ভরপুর ‘স্ট্রবেরি আইসক্রিম’

এমএনএ ফিচার ডেস্ক : ভালোবাসার দিনটিতে, প্রিয় মানুষটির সাথে একটু মিষ্টিমুখ হবে না তা কি হয়? আপনার ভালোবাসার দিনটি বছরের যে কোন দিনেই হতে পারে। এদিনটির সন্ধ্যাটাকে আরেকটু মিষ্টিময় করে তুলার জন্য বাড়িতেই তৈরি করুন ভালোবাসায় ভরপুর ‘স্ট্রবেরি আইসক্রিম’। এই মজাদার ভালোবাসা ভাগাভাগি করে নিন বাড়ির ছোট বড় সকলের সাথে। ঝামেলার কথা মোটেও ভাববেন না। কারণ এই আইসক্রিম তৈরি করা খুবই সহজ। তাহলে আসুন আজ আমরা জেনে নেই স্ট্রবেরি আইসক্রিম তৈরির সব চাইতে সহজ রেসেপিটি। আইসক্রিমের এ স্পেশাল রেসিপি দিয়েছেন নাইমা হক নদী।

প্রয়োজনীয় উপকরণ:

স্ট্রবেরি ১০টি৷

হেভি ক্রিম ২ কাপ।

কনডেন্সড মিল্ক ১ কাপ।

চিনি ২ টেবিল-চামচ স্বাদ মতো।

এক ফোঁটা লাল খাবার রং,(ইচ্ছা)

ভ্যানিলা এসেন্স অথবা স্ট্রবেরি এসেন্স ১ চা-চামচ।

প্রস্তুত প্রণালি:

আস্ত স্ট্রবেরি ও চিনি ব্লেন্ডার ব্লেন্ড করে স্ট্রবেরি পিউরি তৈরি করে নিতে হবে৷

ইলেক্ট্রিক কেক বিটার দিয়ে প্রথমে হেভি ক্রিম আট মিনিট বিট করুন। ক্রিমটা ফোমের মতো হয়ে আসলে কনডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স এবং স্ট্রবেরি পিউরি দিয়ে দুই মিনিট বিট করে সব একসঙ্গে মিশিয়ে দিতে হবে।

সব মিশে গেলে একটি এয়ার টাইট বাক্সে ভরে, চার থেকে পাঁচ ঘণ্টা ফ্রিজে রাখলে জমে তৈরি হয়ে যাবে মজাদার স্ট্রবেরি আইসক্রিম৷

টিপস:

আপনি চাইলে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আলাদা তৈরি করে তারপর স্ট্রবেরি পিউরি অথবা সিরাপ মিশিয়ে নিন। এতে আপনি তৈরি করে নিতে পারেন একটি নতুন ধরনের স্বাদ ও ফ্লেভারের আইসক্রিম।

আরেকটু ভিন্নতা চাইলে কয়েকটি স্ট্রবেরি টুকরো টুকরো করে কেটে দিতে পারেন। এতে প্রতি কামড়ে যখন স্ট্রবেরি পরবে, তখন খেতে লাগবে দারুণ।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...