Don't Miss
Home / জাতীয় / ভাষা আন্দোলন বঙ্গবন্ধুই প্রথম শুরু করেছিলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভাষা আন্দোলন

ভাষা আন্দোলন বঙ্গবন্ধুই প্রথম শুরু করেছিলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ ‘ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু মানুষের জন্য কাজ করেছেন। প্রতিটি ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কারো কাছে মাথা নিচু করেননি। ভাষা আন্দোলন তিনিই প্রথম শুরু করেছিলেন।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পেরেছিলাম বলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ছোটবেলা, তার জীবন, আন্দোলন সম্পর্কে এ দেশের মানুষের জানা উচিত। আমরা দুই বোন যতটুকু পারি জানাবো। স্বাধীন বাংলাদেশে তাকে হত্যা করা হলো, ইতিহাস মুছে ফেলার চেষ্টা হলো। স্বাধীনতার ঘোষক বানানো হলো আরেকজনকে। এমনও হলো, তার নাম নেওয়া পর্যন্ত নিষিদ্ধ ছিলো।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আবারও নতুনভাবে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলার, এটা খুব প্রয়োজন। কারণ আমরা আমাদের গৃহীত পদক্ষেপে করোনা ভাইরাস যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। নতুনভাবে সারা বিশ্বেই আবার এই করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে আমরা অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হই সে দিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি সাংগঠনিকভাবেও আমাদের কাজ করতে হবে।

চাষাবাদের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের কর্মী ভাইদেরও আরেকটি অনুরোধ করবো এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। কারণ করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যেকোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আমাদের দেশের মানুষের যেন কখনও খাদ্য সংকট দেখা না দেয়, আমরা যেন অপরকে সহযোগিতা করতে পারি সে দিকে আমাদের সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

এসসয় তিনি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ১৬ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশে কর্মসূচি নিতে হবে। দরিদ্র মানুষকে সাহায্য করতে হবে।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...