Don't Miss
Home / আজকের সংবাদ / ভাস্কর্য পুনঃস্থাপিত হচ্ছে অ্যানেক্স ভবনের সামনে!

ভাস্কর্য পুনঃস্থাপিত হচ্ছে অ্যানেক্স ভবনের সামনে!

এমএনএ রিপোর্ট : অপসারিত ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত হচ্ছে! গত বৃহস্পতিবার রাতেই ভাস্কর্যের কাঠামো স্থাপনের লক্ষ্যে পিলার নির্মাণ করা হয়েছে। শিল্পী মৃণাল হক জানিয়েছেন, কর্তৃপক্ষ তাকে জানিয়েছে ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে স্থাপিত হবে।

গত বৃহস্পতিবার ভোর ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে নিয়ে পানির পাম্পের সামনে রাখা হয়েছে। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ভাস্কর্যটি। তবে ভাস্কর্য পুনঃস্থাপনের বিষয়ে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে গতকাল শুক্রবার পুলিশ হামলা করেছে। পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার সেল ছোঁড়ে ও লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা জলকামান ব্যাবহার করে। এতে ১০/১৫ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ ৪ জনকে। হামলা এবং আটকের প্রতিবাদে আজ শনিবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

এ দিকে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোয় প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে ঢাকা মহানগর শাখা হেফাজত ইসলাম। একই সঙ্গে তারা সারাদেশে স্থাপিত সব ভার্স্কর্য (মূর্তি) সরানোর দাবি জানান। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তিন নম্বর ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে হেফাজত ইসলামের নেতারা এ দাবি জানান।

অপরদিকে ভাস্কর্যটি পুনঃস্থাপনের ব্যাপারে ভাস্কর মৃণাল হক সাংবাদিকদের জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে অ্যানেক্স ভবনের সামনে বেদীর কাজটুকু করা হয়েছে।

অপরদিকে ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনেই প্রতিস্থাপন হচ্ছে কীনা- এ ব্যাপারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেছেন, এটি আমি ঠিক জানি না।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানন, গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকেছিলেন এবং ভাস্কর্য বিষয়ে মতামত নিয়েছিলেন। এ সময় জ্যেষ্ঠ আইনজীবীরা অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার জন্য মতো দিয়েছিলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা বলেছি, ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবন সংলগ্ন জাদুঘরের সামনে স্থাপন করা যেতে পারে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...