ভুয়া তথ্য বিষয়ে জনসাধারণকে সেনাবাহিনীর সতর্কবার্তা
Posted by: News Desk
December 24, 2018
এমএনএ রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া (Fake) ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। এসব প্রোপাগান্ডার ব্যাপারে সবাইকে সতর্ক করেছে সেনা কর্তৃপক্ষ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে আজ সোমবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।
আইএসপিআরের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত ‘সেনাবাহিনীর নামে ভুয়া (Fake) ওয়েবসাইট/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে সতর্কবার্তা’ শীর্ষক ওই বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে,
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া (Fake) ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম ঃ Bangladesh Army, লিংকঃ https://www.army.mil.bd এবং Join Bangladesh Army, লিংকঃ https://joinbangladesharmy.army.mil.bd। সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম Bangladesh Army লিংকঃ https://facebook.com/bdarmy.army.mil.bd ও ইউটিউব চ্যানেলের নাম Bangladesh Army, লিংকঃ https://www.youtube.com/channel/UCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw ।
এগুলো ছাড়া অন্যান্য সকল ভুয়া (Fake) ওয়েবসাই/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ রা হলো।
একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনীর সম্পর্কে ভুয়া তথ্যসংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হলো।
সেনাবাহিনীর তথ্য বিষয়ে ভুয়া জনসাধারণকে সতর্কবার্তা 2018-12-24