Don't Miss
Home / আজকের সংবাদ / ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ৩৭ কয়েদির মৃত্যু

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ৩৭ কয়েদির মৃত্যু

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভেনেজুয়েলায় একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন কয়েদি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলিরা।

গতকাল বুধবার কর্মকর্তারা এ কথা জানান। প্রসিকিউটর দপ্তর জানায়, দক্ষিণাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের পুয়ের্তো আইয়াকুচো শহরের ওই কারাগারে কয়েক ঘণ্টাব্যাপী দাঙ্গায় ৩৭ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এর আগে গভর্নর লিবোরিও গুয়েরুলা এক টুইটার বার্তায় কারাগারে ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

প্রসিকিউটররা জানান, গত মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হয়ে গতকাল বুধবার ভোর পর্যন্ত এই সহিংসতা চলে। এতে ১৪ কর্মকর্তা আহত হয়েছেন। তবে কোনো কর্মকর্তা নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানায়, এ সংঘর্ষে নিহত ৩৭ জনের সকলেই ওই কারাগারের বন্দি। গুয়েরুলা জানান, দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...