Don't Miss
Home / আজকের সংবাদ / ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

এমএনএ জেলা প্রতিনিধি : টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

কার্যক্রম চালু হওয়ার ফলে কর্মচঞ্চল ফিরে এসেছে বন্দর ও সংশ্লিষ্টদের মাঝে। এদিকে, গত ছয়দিন যাবত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় পণ্য বাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে ভোমরা ও ভারতের ঘোজা ডাঙ্গা এলাকায়। তবে, গত ছয়দিন বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন যৌথভাবে শারদীয় দুর্গাপূজা, আশুরা ও গান্ধী জয়ন্তী উপলক্ষে টানা ছয়দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...