Don't Miss
Home / আজকের সংবাদ / হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু

এমএনএ জেলা প্রতিনিধি : টানা সাতদিন বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম।

দুপুর ১টার দিকে ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পবিত্র মরহম ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের হিলি অংশের বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।

এরফলে গত ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পণ্য আনা-নেওয়া বন্ধ থাকে। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ এর সত্যতা নিশ্চিত করেছেন।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...