Don't Miss
Home / আন্তর্জাতিক / ভয়াবহ দাবানলে বিপর্যস্ত বিশ্বের ৫ দেশ

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত বিশ্বের ৫ দেশ

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে বিপর্যস্ত তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইতালি, গ্রিস ও বলিভিয়া। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় একের পর এক অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে তীব্র মানসিক বিপর্যয়ে সাধারণ মানুষ। একরের পর একর বনাঞ্চল পুড়ে যাওয়ায়, মারাত্মক হুমকির মুখে বন্যপ্রাণীরা। পরিস্থিতির অবনতি হলেও, কোনো কোনো এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।
দাবানলে পুড়ছে বিশ্বের ৫ দেশ

৮৫টি ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়ে গেছে দেড় মিলিয়ন বনভূমি। তবে হাওয়াই অঙ্গরাজ্যের ওয়াইকোলোয়া গ্রামে মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণের এসেছে বলে জানায় দমকলকর্মী। অঞ্চলটি থেকে জরুরি সর্তকতা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে গ্রামের বাসিন্দাদের যে কোনো সময় আবারও সরে যেতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে অঞ্চলটির ১৬০ বর্গকিলোমিটার জায়গা পুড়ে গেছে। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, দেশটির ৯০ শতাংশ এলাকাই খরার মুখে রয়েছে। ইতোমধ্যে প্রায় ১০ হাজারের বেশি ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে।

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি গ্রামে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ বাড়ি। এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে চলা তুরস্কের দক্ষিণাঞ্চলের দাবানলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে।
এদিকে দাবানলে পুড়ছে ইতালির দক্ষিণ অঞ্চল। সোমবার আগুন পেসকারার সমুদ্র তীরবর্তী শহর ছড়িয়ে পড়ে। এসময় ওই এলাকার শতাধিক বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ৩০ জন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে গ্রিসে শনিবার থেকে শুরু হওয়া দাবানলে পশ্চিমাঞ্চলীয় চারটি গ্রামে সর্তকতা জারি করা হয়েছে। তাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
একইসঙ্গে বলিভিয়ায় চলা দাবানলে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি একর জমি পুড়ে গেছে। আগুন সান্তা ক্রুজ শহরের বিমানবন্দর এলাকায় ছড়িয়ে পড়লে ২৫ টি ফ্লাইট বাতিলের নির্দেশ দেয়া হয়

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...