Don't Miss
Home / আজকের সংবাদ / মতিঝিলে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

মতিঝিলে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

এমএনএ রিপোর্ট : রাজধানীর মতিঝিলে ৫ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে দক্ষিণ কমলাপুরে বিশ্বাস টাওয়ারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফিরোজ (৪১), সৈয়দ মনিরুজ্জামান (৩৮), বাদল (৩০), মোমেন আলী (৪১) ও শহিদ হাসান (২৬)। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, তিনটি ডিবির জ্যাকেট ও একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী জানান, গ্রেপ্তারকৃতরা মানুষকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আটক করে টাকা আদায়ের পর ছেড়ে দেয়। এরকমই একটি অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকালে বিশ্বাস টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...