Don't Miss
Home / আজকের সংবাদ / মদিনার উদ্দেশে প্রধানমন্ত্রীর রিয়াদ ত্যাগ

মদিনার উদ্দেশে প্রধানমন্ত্রীর রিয়াদ ত্যাগ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত এবং পবিত্র ওমরাহ পালনের জন্য আজ সোমবার সকালে মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা রাজকীয় সৌদি এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সৌদি আরবের রাজধানী থেকে মদিনা যাত্রা করেন।

প্রধানমন্ত্রী মদিনায় মহানবী (স.)-এর রওজা মুবারক জিয়ারত করে বিকেলে পবিত্র ওমরা পালনের জন্য পবিত্র নগরী মক্কার উদ্দেশে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রী গতকাল রবিবার অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে গত ২১ মে সৌদি আরব পৌঁছান। প্রধানমন্ত্রী তাঁর চারদিনের সফর শেষে আগামী ২৪ মে দেশে ফিরবেন।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...